একজন শামীম হাসনাত না থাকলে মোবাইলে বাংলায় লিখতে এত সহজ হতো কি?
অভ্র টিম একুশে পদক দেওয়া হলো, কিন্তু আরেকজন নিভৃতে লড়েছিলেন, যিনি মেহেদী হাসান খানের মতোই সংগ্রাম করেছিলেন। সেই সময় সবার হাতে অ্যান্ড্রয়েড ছিল না, প্লে স্টোরে বাংলাদেশিদের অ্যাপও ছিল হাতে গোনা। আমি এখন যে মোবাইল অ্যাপে লিখছি, সেটার নাম রিদ্মিক। ময়মনসিংহের চরনিলক্ষিয়া গ্রামের এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া মোঃ শামীম হাসনাত ২০১০ সালে কৃষি বিশ্ববিদ্যালয়…
