নিজ ভাষায় বিজ্ঞান – Nij Bhashay Biggan
“নিজ ভাষায় বিজ্ঞান – Nij Bhashay Biggan” গ্রুপের লক্ষ্য হলো বিজ্ঞানের সর্বশেষ আপডেট তথ্য সহজ ভাষায় উপস্থাপন করা, জটিল বিষয়গুলোকে সহজবোধ্যভাবে ব্যাখ্যা করা এবং গবেষণা ও উদ্ভাবনের প্রতি আগ্রহ সৃষ্টি করা। আমরা শুধু তথ্য প্রদানেই সীমাবদ্ধ নই, বরং বাস্তব সমস্যার সমাধানে বৈজ্ঞানিক ও প্রকৌশলভিত্তিক ব্যাখ্যা ও সমাধান খুঁজে বের করার চেষ্টা করি। গবেষণার বিভিন্ন সুযোগ-সুবিধা, গবেষণাপত্র নিয়ে আলোচনা ও প্রকাশ, দেশ-বিদেশের বিজ্ঞানী ও উদ্ভাবকদের সম্পর্কে জানানো এবং তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরির দিকেও আমরা গুরুত্ব দিই। বিজ্ঞানকে নিজ ভাষায় আরও সহজ, বোধগম্য ও কার্যকরভাবে উপস্থাপন করাই আমাদের লক্ষ্য।
