ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক চিন্তা করলে গড়ে প্রায় ১ লক্ষ ৬৫ হাজার টাকা পর্যন্ত সঞ্চয় বাড়তে পারে!

টাকা জমাতে গেলে কি শুধু আয় বাড়ানো দরকার, নাকি মানসিকতাও একটা বড় ব্যাপার? গবেষণা বলছে, যারা ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক চিন্তা করে, তারা সাধারণত বেশি সঞ্চয় করে। বিশেষ করে কম আয়ের মানুষদের ক্ষেত্রে এটি বেশি লক্ষ করা গেছে।

আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, “ডিসপোজিশনাল অপটিমিজম” বা ইতিবাচক দৃষ্টিভঙ্গি যার বেশি, তার সঞ্চয়ের পরিমাণও বেশি। ১৪০,০০০ মানুষের ওপর করা এই গবেষণায় ১৪টি ইউরোপীয় দেশ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তথ্য বিশ্লেষণ করা হয়। দেখা যায়, এক ইউনিট বেশি আশাবাদী হলে গড়ে প্রায় ১ লক্ষ ৬৫ হাজার টাকা (১,৩৫২ ডলার) বেশি সঞ্চিত হয়, বিশেষ করে যারা মধ্যম আয়ের শ্রেণিতে পড়ে। এমনকি বয়স, সম্পর্কের অবস্থা, শৈশবের আর্থিক অবস্থা এবং ব্যক্তিত্বের অন্যান্য বৈশিষ্ট্য বিবেচনা করেও এই সম্পর্ক সত্য প্রমাণিত হয়েছে।

সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, কম আয়ের মানুষের ক্ষেত্রে এই প্রভাব সবচেয়ে বেশি। যাদের আয় সীমিত, তারা সাধারণত ভবিষ্যৎ নিয়ে বেশি উদ্বিগ্ন থাকেন এবং সঞ্চয় করা কঠিন মনে করেন। কিন্তু আশাবাদী হলে মানুষ সঞ্চয়ের প্রতি বেশি আগ্রহী হয়, ভবিষ্যৎ নিয়ে ভয় না পেয়ে সুযোগ খোঁজার প্রবণতা বাড়ে। তাই শুধু অর্থ ব্যবস্থাপনা শেখালেই হবে না, বরং মানুষের মধ্যে ইতিবাচক মানসিকতা গড়ে তোলার দিকেও নজর দেওয়া দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *