পৃথিবীর আকাশ থেকে পৃথিবী? না, একদমই না!
এটা আসলে মঙ্গল গ্রহ—আর সেই আকাশেই ছোট্ট টিমটিমে আলো হিসেবে দেখা যাচ্ছে আমাদের গ্রহ পৃথিবীকে।
নাসার কিউরিওসিটি রোভার মঙ্গলের মাটি থেকে এক অসাধারণ ছবি তুলেছিল, যেখানে পৃথিবীকে রাতের আকাশে তারা এর মতো জ্বলতে দেখা যায়। ছবির মাঝখান থেকে একটু বামে পৃথিবীকে দেখা যাচ্ছে আর তার নিচেই আমাদের চাঁদ। ২০১৪ সালের ৩১ জানুয়ারি, মঙ্গলে অবতরণের ৫২৯তম দিনে সূর্যাস্তের প্রায় ৮০ মিনিট পর রোভারের ক্যামেরা এই দৃশ্য ধারণ করে। সে সময় পৃথিবী মঙ্গল থেকে প্রায় ১৬ কোটি কিলোমিটার দূরে ছিল। ছবিটি প্রক্রিয়াজাত করে অপ্রয়োজনীয় আলোকরেখা সরানো হয়েছে। কোনো মানুষ যদি মঙ্গলের আকাশের নিচে দাঁড়াত, তবে সহজেই পৃথিবী ও চাঁদকে দু’টি উজ্জ্বল সন্ধ্যার তারা হিসেবে দেখতে পেত। এই ছবি আমাদেরকে মহাবিশ্বে নিজের অবস্থান নতুনভাবে ভাবতে সাহায্য করে।
ভাবুন তো, যে পৃথিবীকে আমরা বিশাল এক দুনিয়া মনে করি, অন্য এক গ্রহের আকাশে তা দেখা যায় মাত্র একটি ক্ষুদ্র বিন্দু হয়ে। অথচ সেই বিন্দুতেই জমে আছে আমাদের সব ইতিহাস, সভ্যতা, প্রেম, যুদ্ধ, স্বপ্ন আর গল্প। বিশাল মহাবিশ্বে আমরা আসলে কতটা ছোট।
